গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার আরো ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এনিয়ে গাছা থানায় মোট ২৫ জন পুলিশ সদস্যের করোনা সনাক্ত হলো।
নমুনা পরীক্ষার পর পুলিশের ওই ২০ কর্মকর্তা করোনাভাইরাস পজেটিভ বলে জানা যায়।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন।
গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস ও গাছা থানা সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শক প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরো দুই সদস্য এবং থানার এক কর্মীর (বাবুর্চি) করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। পরবর্তীতে আইইডিসিআরের একটি মেডিকেল টিম থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে। এদের মধ্যে সোমবার ২০ এপ্রিল নতুন এ ২০ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে ১৯ এপ্রিল পর্যন্ত পাওয়া রিপোর্টে অনুযয়ী গাছা থানার ২৫ কর্মকর্তা শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
জিএমপি’র পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, প্রথমে গাছা থানায় একজন অফিসারের করোনা সনাক্ত হয়। এর পর গাছা থানার বাবুর্চিসহ আরো ৪ জনের নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। গত রোববার নমুনা পরীক্ষায় গাছা থানার আরো ২০ জনের শরীরে করোনা সংক্রমণের প্রমান মিলেছে। তাদের মধ্যে গাছা জোনের এসি, একজন পুলিশ পরিদর্শক ও পুলিশের মহিলা সদস্যরাও রয়েছেন। তবে তারা সকলেই সুস্থ আছেন এবং তাদের শরীরে এখনো কোনো লক্ষণ প্রকাশ পায়নি। থানা লকডাউন করা হয়েছে। করোনায় আক্রান্ত পুলিশের তিন নারী সদস্য ছাড়া সকলেই থানায় আইসোলেশনে আছেন।
এ সংক্রান্ত আরো জানতে…………..