জিএমপি’র গাছা জোনের এসি’সহ থানার চারজনের করোনা পজেটিভ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরো দুই সদস্য এবং থানার এককর্মীর করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পুলিশের ওই কর্মকর্তাসহ চারজন করোনাভাইরাস পজেটিভ বলে জানা যায়।

সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন।

এর আগে গত ১৩ এপ্রিল গাছা থানায় কর্মরত এক উপ-পরিদর্শকের (এসআই) করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। এরপর এসআই’র সংস্পর্শে আসা আরো ১৫ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছিল।

জিএমপি’র গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, গত ১৩ এপ্রিল গাছা থানায় কর্মরত এক এসআই’র করোনাভাইরাস পজেটিভ হয়েছে। এরপর থেকে আমিসহ আরো ১৫ পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইনে রয়েছি। বুধবার গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) স্যারসহ থানার বিশ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার বিকেলে এসি স্যারসহ চারজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। অন্যরা হলেন আমার গাড়ি চালক ও বডিগার্ড এবং থানার সরকারি বাবুর্চি। সকলেই এখন আইসোলেশনে রয়েছে।

এ সংক্রান্ত আরো জানতে…………..

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক এসআই করোনা পজেটিভ