গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক এসআই করোনা পজেটিভ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। ওই এসআই’র সংস্পর্শে আসা আরো ছয় পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।

নমুনা পরীক্ষার পর সোমবার বিকেলে পুলিশের ওই কর্মকর্তা করোনাভাইরাস পজেটিভ বলে জানা যায়।

সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো.শাহীন বলেন, গাছা থানায় কর্মরত এক এসআই’র করোনাভাইরাস পজেটিভ হয়েছে। তিনি গাছা এলাকায় যে বাসায় থাকেন ওই বাসার একজন রোববার করোনাভাইরাস পজেটিভ হয়। আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে থাকায় ওই এসআই’র এর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত এসআই তাঁর বাসাতেই আইসোলেশনে রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন বলেন, গাছা থানায় কর্মরত এক এসআই করোনাভাইরাস পজেটিভ হয়েছে। এছাড়াও ওই এসআই’র সংস্পর্শে আসা আরো ছয় পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরো জানতে…….

গাজীপুরের ১২ জনসহ সরাদেশে নতুন করে রোগী শনাক্ত ১৮২, মারা গেছেন ৫