করোনাযুদ্ধে বাংলাদেশ, মিজানুল হক

করোনাযুদ্ধে বাংলাদেশ
—-

কোভিড-১৯ বাকরোনাভাইরাস যে নামেই ডাকি
এখন পর্যন্ত তোমার শক্তির কাছে সর্বশক্তি পরাজিত।
তোমার আঘাতে আজ লন্ডভন্ড দুনিয়ার আকাশ বাতাস
বিলিয়ন বিলিয়ন মানুষ ঘরে বসে মানসিক ভাবে আহত।

তোমার বিরুদ্ধে মনুষ্য যুদ্ধের এখন পর্যন্ত নাকি মূলমন্ত্র
বার বার সাবান দিয়ে হাত মুখ ধুয়ে থাকতে হবে পরিচ্ছন্ন।
সেই সাথে নিজেকে রাখতে হবে ঘরের মধ্যে অবরুদ্ধ
যদিও গবেষকরা বলছে করোনার বৈশিষ্ট্য দেশ ভেদে ভিন্ন।

করোনা যুদ্ধে ২০ কোটি বাঙ্গালী আবাল বৃদ্ধ বণিতা সকল যোদ্ধা
স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন অবস্থায় সকলেই ঘরে আবদ্ধ থাকব।
আতংক নয় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আক্রান্ত ও মৃত্যু হার কমাতে
জরুরি প্রয়োজনে বের হলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলব।

সোনার বাংলা এখন আর গরীব নয়, উন্নয়নশীল দেশ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন রাষ্ট্র ক্ষমতায়।
তিনি নির্দেশনাও দিয়েছেন যেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত
সবার ঘরে ঘরে ক্ষুধা নিবারণে খাদ্য সামগ্রী পৌছায়।

উন্নত রাষ্ট্রের পাশা পাশি শ্যামল বাংলায় করোনা ছড়ালেও
৫২ থেকে ৭১ই প্রমাণ-বীর বাঙ্গালী যুদ্ধকে করেনা ভয়।
ঘরে জনগণ, সেবায় ডাক্তার,বাহিরে আইনশৃঙ্খলা বাহিনী
নিশ্চিত বলতে পারি করোনা যুদ্ধেও বাঙ্গালীর হবে জয়।।

 

লেখক: এ.কে.এম মিজানুল হক
অফিসার ইনচার্জ,
কালীগঞ্জ থানা,গাজীপুর।

 

এ.কে.এম মিজানুল হকের আরো কবিতা

বিদেশ ফেরতদের প্রতি অনুরোধ

করোনা ভাইরাস

প্রশ্ন