.প্রশ্ন
…………………………..
অদৃশ্য করোনা ভাইরাস
বলতে পারো…
কোথায় তোমার বাস ?
আমরা সবে জানি
তোমার উৎপত্তিস্থল চীনের উহানে
বর্তমানে তোমার বিচরণ…
২০৯ দেশ ও অঞ্চল সহ বিশ্বের সবস্থানে ।
ইতোমধ্যে আক্রান্ত করেছো প্রায় ১৭ লক্ষ
এক লাখের বেশি নিয়েছো প্রাণ…
হুমকির মুখে ফেলেছো বিশ্বমানবতা
হার মেনেছে তোমার কাছে
মনুষ্য সৃষ্টি পারমানবিক বোমারও বর্বরতা।
তোমার আঘাতে আজ
কোয়ারেন্টাইন, লকডাউন, আইসোলেশন
শব্দগুলোর সাথে হচ্ছি অতিপরিচিত
যা থাকতো লোকে লোকারণ্য
ব্যস্ত নগরী, বাণিজ্যিক কেন্দ্র
তোমার ভয়ে হয়েছে জনমানব শূণ্য।
থামিয়ে দিয়েছো তুমি
বিশ্ব অর্থনীতির চাকা
তুমি অদৃশ্য…
কিন্তু তোমার ভয়েই সব ফাঁকা।
তোমাকে প্রতিকারের সন্ধান
বিজ্ঞানীরাও পায়নি এখন পর্যন্ত
যারপরনাই বিশ্ববাসী…
এখনো তোমার ভয়ে আতঙ্কিত।
অদৃশ্য করোনা ভাইরাস
বলতে পারো…
কোথায় তোমার বাস ??
অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা, গাজীপুর।
১০.০৪.২০২০ খ্রিঃ.