বিদেশ ফেরতদের প্রতি অনুরোধ, এ.কে.এম মিজানুল হক

করোনা ভাইরাস

বিদেশ ফেরতদের প্রতি অনুরোধ

বিশ্বলয়ে আজ “করোনা ভাইরাস” এক মহাআতংকের নাম
পারমানবিক বোমার চেয়েও ভয়াবহ হচ্ছে এর পরিণাম।

করোনার বাহক রূপে চিহিৃত মানুষই প্রধান আতংক
তাইতো সবাইকে দিচ্ছি বার্তা, থাকতে সদা জীবাণুমুক্ত।

চীনের উহানে এর উৎপত্তির কথা আমরা সবাই জানি
পাশাপাশি সারা বিশ্বে বর্তমানে এর বিস্তার তাও মানি।

বিদেশ ফেরতদের মাধ্যমেই বিস্তার ঘটছে নানা উপায়ে
থাকুন না ১৪ দিন কোয়ারেন্টাইনে, বর্তমান প্রেক্ষাপটে।

কেননা অদৃশ্য এই ভাইরাসের হতে পারেন আপনিই বাহক
তাইতো অনুরোধ বিস্তার না ঘটিয়ে হউনদেশের রক্ষক।

লেখক: এ.কে.এম মিজানুল হক
অফিসার ইনচার্জ,
কালীগঞ্জ থানা,গাজীপুর।

 

এ.কে.এম মিজানুল হকের আরো কবিতা

করোনা ভাইরাস

প্রশ্ন