নিজস্ব প্রতিনিধি : কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কালাম মো: লুৎফর রহমানকে একই পদে ফরিদপুর সদর উপজেলায় বদলি করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কালাম মো: লুৎফর রহমানকে (১৭৮৮৬) ফরিদপুর সদর উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে তাঁরস্থলে ফরিদপুর সদর উপজেলার ইউএনও তামান্না তাস্নীমকে (১৭৯৯৫) কাপাসিয়ার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য: বিসিএস ৩৪ তম ব্যাচের কর্মকর্তা আবুল কালাম মো: লুৎফর রহমান চলতি বছরের ২৯ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কাপাসিয়ায় যোগদান করেছেন।
আরো জানতে…….