কালীগঞ্জের ইউএনও ইমাম রাজী টুলুকে বাগেরহাটে পদায়ন

কালীগঞ্জের ইউএনও ইমাম রাজী টুলুকে বাগেরহাটে পদায়ন

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. ইমাম রাজী টুলুকে বাগেরহাটে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা এস. এম. ইমাম রাজী টুলুকে (১৭৮৫৮) প্রেষণে বাগেরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য: বিসিএস ৩৪ তম ব্যাচের কর্মকর্তা এস. এম. ইমাম রাজী টুলু চলতি বছরের ৮ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কালীগঞ্জে যোগদান করেছেন। এর আগে ২০২৪ সালের ১৯ মার্চ (মঙ্গলবার) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুকসুদপুরের ইউএনও এস. এম ইমাম রাজী টুলুকে কালীগঞ্জে পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস. এম ইমাম রাজী টুলু ২০২২ সালের ০৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মুকসুদপুর যোগদান করে ২০২৪ সালের ১৭ এপ্রিল দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০২২ সালের ১৭ জুলাই থেকে ২০২২ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০২১ সালের ২৯ জুন তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। পরবর্তীতে তাঁকে ৪ জুলাই ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়।

এছাড়াও তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে তিনি জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা খুলনা।

 

আরো জানতে…….

কালীগঞ্জের নতুন ইউএনও এস. এম ইমাম রাজী টুলু