গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের রাজপাড়া এলাকায় নানীর শাড়ি কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ইভা আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইভা আক্তার পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে। ইভা জুগলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থাস্থানীয় জানায়, ইভার বাবা সকালে বাড়ির বাহিরে কাজে যায়। সে সময় ইভা বাড়িতে একা অবস্থান করছিলো। বিকেলে তার বাবা বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখেন। সে সময় ইভাকে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখেন ঘরের ভেতরে আড়ার সঙ্গে শাড়ি কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ইভা। পরে থানায় খবর দেয়া হয়। সন্ধ্যায় ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা বলেন, ইভা অজানা কোন কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঝুলন্ত ইভার গলায় তার নানীর ব্যবহৃত প্রিন্টের শাড়ি কাপড় দিয়ে ফাঁস লাগানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরো জানতে………….
কালীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ঢাকা কলেজের শিক্ষার্থী মারুফ!
কালীগঞ্জে স্বামী দেশে ফেরার তিনদিন পর গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা!
কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা!
কালীগঞ্জে সহকর্মীদের আটকে রেখে ফাঁস দিয়ে দোকান কর্মীর আত্মহত্যা!
কালীগঞ্জে স্বামী-সন্তানকে ঘুমে রেখে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!