কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাবেক সেনা সদস্য!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে বা‌ড়ির পাশে এক‌টি আম গাছের সঙ্গে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাবেক সেনা সদস্য আবু সাইদ মোল্লা (৬৫)।

সোমবার (৯ সে‌প্টেম্বর) সকালে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের চরবাঘুন গ্রাম থেকে নিহতের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাইদ মোল্লা ওই গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে। তিনি সেনাবাহিনীর সৈনিক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ‌ থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সা‌বেক সেনা সদস্য আবু সাইদ খাবার খেয়ে ঘু‌মি‌য়ে প‌ড়েন। এক পর্যায়ে রাতের কোনো এক সময় বা‌ড়ির পাশে এক‌টি আম গাছের সঙ্গে প্লাস্টিকের রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তি‌নি। সকালে তার ছেলে ঘুম থেকে উঠে জানালা দিয়ে সাইদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পে‌য়ে দুপুরে মর‌দেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদ‌ন্তের জন্য মর‌দেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে ‌পাঠা‌নো হ‌য়ে‌ছে। আবু সাইদ দীর্ঘদিন ধ‌রে মাথা ব্যথায় ভুগ‌ছি‌লেন। ধারণা করা হ‌চ্ছে মাথা ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেয়ে তি‌নি আত্মহত্যা ক‌রে‌ছেন।