গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে কোভিড-১৯-এ নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ২৬ জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা এখন ২ হাজার ১৪৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের।
শুক্রবার (১২ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
গাজীপুরের সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুসারে, ‘শনাক্তের হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর সদর (মহানগর) ১ হাজার ৩৩৭ জন, এরপর শ্রীপুরে ২৩৬ জন, কালিয়াকৈরে ২৩০, কালীগঞ্জে ১৯০ জন এবং কাপাসিয়ায় ১৫০ জন’।
সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৬০৯ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ২৬ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে কালীগঞ্জে ১০ জন, কালিয়াকৈরে ৮ জন, শ্রীপুরে ৬ জন এবং সদরে (মহানগর) ২ জন’।
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১৬ হাজার ৩৯৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৩ জনের’।
কোভিডে শনাক্তের পাশাপাশি মৃত্যু সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে গাজীপুরে। গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় মৃত্যু হয়েছে আরও ২ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ২২ জনের।
কোভিড-১৯ শনাক্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বাড়লেও, শনাক্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অনেকটাই কম। প্রতিকূল পরিস্থিতিতে এটাই কিছুটা আশার আলো। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এখনও অবধি ৩৪৯ জন সুস্থ হয়েছেন।
আরো জানতে……
শঙ্কা বাড়াচ্ছে গাজীপুরে কোভিড-১৯ সংক্রমণের গতি, নতুন শনাক্ত ১২৯ জন