গাজীপুর কণ্ঠ ডেস্ক : শঙ্কা বাড়াচ্ছে গাজীপুরে কোভিড-১৯ সংক্রমণের গতি। নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ১২৯ জন। সব মিলিয়ে পুরো জেলায় শনাক্তের সংখ্যা এখন ২ হাজার ১১৭ জন। তবে যে গতিতে রোগী বাড়ছে, তাতে কয়েক দিনের মধ্যে মোট সংক্রমণের হিসেবে সারা দেশের মধ্যে নতুন করে আবারও ‘রেট হটস্পট’ হতে পারে গাজীপুর। এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ পর্যন্ত গাজীপুরে কোভিড-১৯-এ মোট মৃত্যু হয়েছে ২০ জনের।
বৃহস্পতিবার (১১ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী শনাক্ত ও মৃত্যুর এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
গাজীপুরের সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুসারে, ‘শনাক্তের হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর সদর (মহানগর) ১ হাজার ৩৩৫ জন, এরপর শ্রীপুরে ২৩০ জন, কালিয়াকৈরে ২২২, কালীগঞ্জে ১৮০ জন এবং কাপাসিয়ায় ১৫০ জন’।
সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৭৩০ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ১২৯ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ৭৭ জন, কাপাসিয়ায় ১৬ জন, শ্রীপুরে ১৪ জন, কালিয়াকৈরে ১১ জন এবং কালীগঞ্জে ১১ জন’।
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১৫ হাজার ৭৮৯ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ১১৭ জনের’।
কোভিডে শনাক্তের পাশাপাশি মৃত্যু সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে গাজীপুরে। গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় মৃত্যু হয়েছে আরও ১ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ২০ জনের।
কোভিড-১৯ শনাক্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বাড়লেও, শনাক্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা অনেকটাই কম। প্রতিকূল পরিস্থিতিতে এটাই কিছুটা আশার আলো। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এখনও অবধি ৩৪৭ জন সুস্থ হয়েছেন।
আরো জানতে…
গাজীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯, মোট শনাক্ত ১৯৮৮ জন, মৃত্যু ১৯