গাজীপুরে আরও ৪৫ জনসহ কোভিড-১৯ শনাক্ত ৭১৮ জনের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আরও ৪৫ জনসহ কোভিড-১৯ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮ জন।

শুক্রবার (২২ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, গাজীপুর থেকে পাঠানো ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গাজীপুরে নতুন করে আরও ৪৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ৩০ জন সদরে (মহানগর), কালিয়াকৈরে ৭ জন, শ্রীপুরে ৪ জন, কাপাসিয়ায় ৩ জন এবং কালীগঞ্জের ১ জন রয়েছে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত গাজীপুরে ৭ হাজার ৬১৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৭১৮ জন।

সর্বাধিক ৪১৮ জন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন, কালিয়াকৈরে ৭০ জন এবং শ্রীপুরের ৩৬ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।

 

এ সংক্রান্ত আরো জানতে……..

গাজীপুরে আরও ৫৬ জনসহ মোট ৬৭৩ জন কোভিড-১৯ শনাক্ত