গাজীপুরে আরও ৫৬ জনসহ মোট ৬৭৩ জন কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আরও ৫৬ জনসহ কোভিড-১৯ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৩ জন।

বৃহস্পতিবার (২১ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, গাজীপুর থেকে পাঠানো ৩২৬ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গাজীপুরে নতুন করে আরও ৫৬ জনের করোনা পজেটিভ হয়েছে বলে জানা যায়। নতুন শনাক্তের মধ্যে ৫৩ জন সদরে (মহানগর), শ্রীপুরে ২ জন এবং কালীগঞ্জের ১ জন রয়েছে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত গাজীপুরে ৭ হাজার ১২৪ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬৭৩ জন।

সর্বাধিক ৩৮৮ জন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ১১০ জন, কাপাসিয়ায় ৮০ জন, কালিয়াকৈরে ৬৩ জন এবং শ্রীপুরের ৩২ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে।