জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোল্যা নজরুল ইসলাম

জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোল্যা নজরুল ইসলাম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন মোল্যা নজরুল ইসলাম।

বুধবার (১৩ জুলাই) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

এর আগে গত ৩০ জুন (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে মোল্যা নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

gazipurkontho

জানা গেছে, গত ৩০ জুন (বৃহস্পতিবার) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পুলিশ অধিদপ্তরে (পুলিশ সদর দপ্তর) পদায়ন করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মোল্যা নজরুল ইসলাম।

মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে যোগদানের পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী কমিশনার খন্দকার লুৎফুল কবির ও গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বরকতুল্লাহ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি সহকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উল্লেখ্য: মোল্যা নজরুল ইসলাম সর্বশেষ ডিআইজি হিসেবে নৌ-পুলিশে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ১১ মে তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

জানা গেছে, মোল্যা নজরুল ইসলাম ২০১৯ সালের ১৮ আগস্ট পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হয়েছেন। এর আগে তিনি সিআইডির বিশেষ পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিবি-ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর নিজ জেলা নড়াইল। মোল্যা নজরুল ইসলামের স্ত্রীর শারমিন আক্তার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক (অর্থ-হিসাব) হিসেবে কর্মরত আছেন।

 

আরো জানতে……..

জিএমপি’র নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলাম

জিএমপি’র নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির

জিএমপি’র নতুন কমিশনার খন্দকার লুৎফুল কবির

জিএমপি কমিশনার আনোয়ার হোসেনকে রেঞ্জ ডিআইজি হিসেবে চট্টগ্রামে পদায়ন

জিএমপি’র নতুন কমিশনার ডিআইজি আনোয়ার হোসেন

গাজীপুর মেট্রোপলিটনে কমিশনার নিয়োগ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু ১৬ সেপ্টেম্বর

অনুমোদন পেল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের লোগো