কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে কাভার্ড ভ্যানের চাপায় আক্তার হোসেন (৪৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪) মে বিকেল পৌণে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কেএম মিজানুল হক।

নিহত আক্তার হোসেন তুমুলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের মৃত আলাউদ্দিন ফকিরের ছেলে। তিনি হা-মীম গ্রুপে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বলেন, পৌরসভার ভাদার্ত্তী গ্রামে অবস্থিত হা-মীম গ্রুপের ফ্যাক্টরির ভেতরে বৃহস্পতিবার বিকেল পৌণে পাঁচটার দিকে একটি কাভার্ড ভ্যান পিছনের (ব্যাক করার সময়) দিকে যাওয়ার সময় দূর্ঘটনাবশত নিরাপত্তা প্রহরীর আক্তার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মূত্যু হয়। তবে কারখানা কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আতিকুজ্জামান বলেন, বিকেল পাঁচটা পাঁচ মিনিটে আক্তার হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আরো বলেন, কারখানার ভেতরে একটি কাভার্ড ভ্যান পিছনে (ব্যাক করার সময়) যাওয়ার সময় আক্তার হোসেনকে চাপা দেয় পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হা-মীম গ্রুপের কালীগঞ্জ শাখার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রউফ বলেন, কাভার্ড ভ্যানের চাপায় নিহত আক্তার হোসেন হোসেন হা-মীম গ্রুপে নিরাপত্তা প্রহরীর হিসেবে কর্মরত ছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কেএম মিজানুল হক, হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে কাভার্ড ভ্যানের চাপায় আক্তার হোসেন নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।