গাজীপুর কণ্ঠ ডেস্ক : দ্বিতীয় পর্বে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই তালিকার ৮ বিভাগের ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী গাজীপুরের পাঁচ উপজেলায় ৫৯ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে।
রোববার (৯ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুফি মারুফের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।
তালিকায় গাজীপুরের পাঁচ উপজেলার মধ্যে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুর সদর উপজেলায় ২২ জন, এরপর যথাক্রমে কাপাসিয়ায় উপজেলায় ১৫ জন, শ্রীপুর উপজেলায় ১২ জন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন এবং কালিয়াকৈর উপজেলায় ৪ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ১ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট এ তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণ করা হলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে। এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ওই তালিকায় গাজীপুরের পাঁচ উপজেলায় ২ হাজার ৬’শ ৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছিলো। প্রথম পর্বে প্রকাশিত তালিকা অনুযায়ী গাজীপুরের পাঁচ উপজেলার মধ্যে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুর সদর উপজেলায় ৮২৯ জন, এরপর যথাক্রমে কাপাসিয়ায় উপজেলায় ৫৯৭ জন, কালীগঞ্জ উপজেলায় ৫৮৯ জন, শ্রীপুর উপজেলায় ৪৫৮ জন এবং কালিয়াকৈর উপজেলায় ২১৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা
আরো জানতে……..
গাজীপুরের পাঁচ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ২,৬৮৮ জন (তালিকাসহ)
https://www.gazipurkontho.com.bd/wp-content/uploads/2021/05/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC.pdf