গাজীপুর কণ্ঠ ডেস্ক : সম্প্রতি গাজীপুরে পদায়নকৃত পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজী আশরাফুল আজীমকে নরসিংদীতে এবং নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ সুপার হিসেবে যশোরে পদায়ন পদায়ন করা হয়েছে।
অপরদিকে যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০ সালের ৯ ডিসেম্বর পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীমকে (পিপিএম) গাজীপুরে পদায়নের আদেশ বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ০৯ ডিসেম্বর (বুধবার) গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজী আশরাফুল আজীমকে (পিপিএম) পদায়ন করা হয়েছিলো এবং গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের (পিপিএম, বার) ইতালিতে লিয়েন মঞ্জুর হওয়ায় তাকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (টিআর) পদে নিয়োগ করা হয়।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সর্বশেষ শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সালের ৭ জুন পুলিশ সুপার হিসেবে শেরপুরে যোগদান করেছিলেন।
অপরদিকে ২০১৯ সালের ২৮ জুলাই নরসিংদীর পুলিশ সুপার হিসেবে প্রলয় কুমার জোয়ারদার যোগদান করেছিলেন।
এছাড়াও ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন যশোরে যোগদান করেছিলো।
আরো জানতে……..
গাজীপুরের নতুন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম
গাজীপুরের এসপি শামসুন্নাহারকে পুলিশ অধিদপ্তরে নিয়োগ