গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯-এর হটস্পট খ্যাত গাজীপুরে নতুন করে আরও ৪২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা হল ৩ হাজার ৬০০ জন। এ ভাবে প্রতিদিন শনাক্ত বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে চিকিৎসক-বিশেষজ্ঞ থেকে প্রশাসনের কর্মকর্তাদের।
গাজীপুরে মোট ৪৪ জন মারা গেছেন কোভিড-১৯-এর কারণে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ২৮২ জন।
শুক্রবার (৩ জুলাই) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
গাজীপুরে সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এখনও সর্বাধিক।
গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এই পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৯ জন, শ্রীপুরে উপজেলায় ৪৩২ জন, কালিয়াকৈর উপজেলায় ৪২৮ জন, কালীগঞ্জে ৩৩৭ জন এবং কাপাসিয়ায় ২৪৪ জন।
গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৪৬৯ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৪২ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে (মহানগর) ১৮ জন, শ্রীপুরে উপজেলায় ৬ জন, কাপাসিয়ায় ৬ জন, কালিয়াকৈরে ৭ জন এবং কালীগঞ্জে ৫ জন।
সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ২৫ হাজার ১০৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩ হাজার ৬০০ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ৪৪ জনের’।
আরো জানতে…….