গাজীপুরে নিয়মিত ভাবে বেড়েই চলেছে কোভিড-১৯, আরও শনাক্ত ১৪২ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হওয়ার সংখ্যাটা নিয়মিত ভাবে বেড়েই চলেছে। শনিবারও এর ব্যতিক্রম হল না। এই বৃদ্ধির জেরে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছুঁইছুঁই।

নতুন করে গাজীপুরে আরও ১৪২ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত এটি। এই বৃদ্ধির জেরে গাজীপুরে মোট কোভিডে শনাক্ত হলেন ২ হাজার ৮১৫ জন। এর মধ্যে গাজীপুর সদরেই (মহানগর) শনাক্তের সংখ্যা জন ১ হাজার ৮২৩ জন।

শনিবার (২০ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী কোভিড-১৯ শনাক্তের তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

এর আগে গত ১৭ জুন (বুধবার) উদ্বেগ বাড়িয়ে একদিনে সর্বোচ্চ ১৪৯ জন শনাক্ত হয়েছে। যা এক দিনের হিসেবে এখন অবধি সর্বোচ্চ।

গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ২৪০ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ১৪২ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ১৩৩ জন এবং কালীগঞ্জে ৯ জন’।

শনাক্তের হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর সদর (মহানগর) ১ হাজার ৮২৩ জন, এরপর কালিয়াকৈরে ৩২৯, শ্রীপুরে ২৭৭ জন, কালীগঞ্জে ২২৪ জন এবং কাপাসিয়ায় ১৬২ জন।

সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১৯ হাজার ৭৪৯ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৮১৫ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ২৮ জনের’।

অপরদিকে সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, ’কোভিড-১৯ শনাক্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বাড়ছে। গাজীপুরে অ্যাক্টিভ রোগী (আক্রান্ত হওয়ার পর) আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন’।

 

এ সংক্রান্ত আরো জানতে…………..

কোভিড-১৯: গাজীপুরে একজন সহকারী কমিশনারসহ আরও ৮৮ জন শনাক্ত

কোভিড-১৯: উদ্বেগ বাড়িয়ে গাজীপুরে একদিনে সর্বোচ্চ ১৪৯ জন শনাক্ত