গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা উপসর্গ নিয়ে কোভিড-১৯ ডেডিকেটেড গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তার (৭১) মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা এটি।
মঙ্গলবার (৯ জুন) রাত নয়টার দিকে তিনি মারা গেছেন।
এছাড়াও কোভিড-১৯ শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত দুই রোগীর মৃত্যু হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও ফোকাল পারসন ডা. তপন কান্তি সরকার।
মৃত্ ব্যক্তি গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় বসবাস করতেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর-কাশি-শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তি গত ৮ জুন রাত ৯ টার দিকে হাসপাতালের আইসোলশন ইউনিটে ভর্তি হন। ভর্তির ২৪ ঘন্টা পর মঙ্গলবার (৯ জুন) রাত নয়টার দিকে তিনি মারা গেছেন। হাসপাতালের আইসোলেশন ইউনিটে দ্বিতীয় রোগী মৃত্যুর ঘটনা এটি। এর আগে গত ৪ জুন সন্ধা ৭ টার দিকে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর মাঝিবাড়ি এলাকার এক ব্যক্তি (৫০) মারা গেছেন।
এছাড়াও, গত ৩ জুন রাত সাড়ে ১১ টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ শনাক্ত এক শিক্ষানুরাগী ও সমাজ সেবকের (৬০) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এবং গত ২৩ মে এই হাসপাতালে কোভিড-১৯ শনাক্ত প্রথম রোগীর (৫০) মৃত্যু হয়েছিল। তাঁর বাড়ি কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায়।
মৃত ব্যক্তির স্বজনরা বলেন, ‘তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারি তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। ১৩ বছর আগে তিনি অবসরে যান’।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও ফোকাল পারসন ডা. তপন কান্তি সরকার বলেন, গত ৮ জুন রাত ৯ টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলশন ইউনিটে ভর্তি হন এবং ৯ জুন (মঙ্গলবার) রাত নয়টার দিকে মারা গেছেন। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা এটি। এছাড়াও এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই রোগী। হাসপাতালে বর্তমানে কোভিড-১৯ শনাক্ত ৪৫ জন রোগী এবং করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে আরও ২৮ জন রোগী ভর্তি আছেন’।
আরো জানতে………..
কোভিড-১৯ : শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের আইসোলেশনে এক রোগীর মৃত্যু
গাজীপুরে হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর কোভিড-১৯ শনাক্ত আরেক রোগীর মৃত্যু
গাজীপুরে হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু