গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আরও ৬ জনসহ এ পর্যন্ত মোট ৫৬৬ জনের করোনা (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে।
সোমবার (১৮ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন বলেন, সর্বশেষ ৩০৯ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট এলে গাজীপুরে নতুন করে আরও ৬ জনের করোনা পজেটিভ হয়েছে বলে জানা যায়। নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন সদরে (মহানগর), কালীগঞ্জে ১ জন এবং কালিয়াকৈরে ১ জন রয়েছে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত গাজীপুরে ৬ হাজার ১৭৩ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে সর্বাধিক ২৯৬ জন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ১০৬ জন, কাপাসিয়ায় ৭৮ জন, কালিয়াকৈরে ৫৬ জন এবং শ্রীপুরের ৩০ জনসহ মোট ৫৬৬ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে…