কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স নতুন করে করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এনিয়ে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে।

নমুনা পরীক্ষার পর রোববার (২৬ এপ্রিল) আইইডিসিআর থেকে রিপোর্ট এলে এ তথ্য জানা যায়।

সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ এপ্রিল পাঠানো নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট আসলে সর্বশেষ ১৪ জন নতুন করে করোনা পজেটিভ বলে জানা যায়। আক্রান্ত ওই ১৪ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছিল। এরপর ২১ ও ২২ এপ্রিল ৭৯ জনের ২৩ এপ্রিল ৭৯ জনের ও ২৪ এপ্রিল ৫ জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। রিপোর্ট এলে জানা যায় সকলেই করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৫ এপ্রিল পাঠানো ৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স নতুন করে করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। তাঁর বয়স অনুমানিক ৩২ বছর।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয়জন চিকিৎসক ও ৮ জন নার্সসহ মোট ২৫ জন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। এর বাহিরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের পরিবারের আরো ৬ জন সদস্যও করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত চারজন। কালীগঞ্জ থানা এলাকায় কর্মরত ডিএসবি’র ১ জন এসআই ও কালীগঞ্জে থানায় কর্মরত পুলিশের এসআই ৪ জন, প্রশিক্ষণকালীন উপপরিদর্শক (পিএসআই) ২ জন, এএসআই ৩ জন, একজন কনস্টেবল, বিশেষ আনসার একজন এবং কালীগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ৪ জনসহ মোট ১৬ পুলিশ সদস্য করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছেন। এছাড়াও বিভিন্ন এলাকার আরো ৩৯ জন পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক বলেন, নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট থেকে জানা যায় নতুন করে আরো ১ জন করোনা পজেটিভ হয়েছে। ২৬ এপ্রিল পর্যন্ত কালীগঞ্জে মোট ৯০ জন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছেন।

 

 

এ সংক্রান্ত আরো জানতে….

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ