গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার টোক ইউনিয়নের উলুসারা গ্রামে ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ’ হয়ে নারায়ণগঞ্জ ফেরত এক মেডিকেল কর্মীর মূত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করেছে প্রশাসন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর জ্বর বা সর্দি–কাশি ছিল না।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সালাম সরকার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের নাম সেলিম আকন (২৫)। সে উলুসারা গ্রামের সুরুজ আলীর ছেলে।
স্থানীয়রা বলেন, নিহত সেলিম আকন মঙ্গলবার বিকেলে মাঠে ক্রিকেট খেলেছে। সে এলাকায় সকলের সঙ্গেই একসাথে স্বাভাবিক জীবনযাপন করতো। তবে তার মধ্যে করোনার কোন উপসর্গ ছিল না।
নিহতের পিতা সুরুজ আলী বলেন, ঢাকার একটি নার্সিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে মেডিকেল কর্মী (নার্স) হিসেবে চাকরি করতো সেলিম আকন। সারাদেশে করোনা বাড়তে থাকায় ২২ দিন আগে সে নারায়ণগঞ্জ থেকে চাকরি ছেড়ে বাড়ি চলে আসে। এরপর থেকে সে বাড়িতে আছে। মঙ্গলবার রাতে আমরা এক সঙ্গে খাওয়া খেয়ে ঘুমিয়ে থাকি। হঠাৎ রাত ১২টার দিকে তার বুকে ব্যথা উঠে। পর সে স্ট্রোক (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) করে মারা যায়। তবে তাঁর জ্বর বা সর্দি–কাশি ছিল না।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমাদের স্বাস্থ্য কর্মী পাঠানো হয়েছে। নিহত যুবক ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। নিহত সেলিম আকনের পরিবারের সদস্যরা জানিয়েছে সে স্ট্রোক (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) করে মারা যায়। তবে তাঁর জ্বর বা সর্দি–কাশি ছিল না। সতর্কতামূলক নিহতের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন থাকার জন্য বলা হয়েছে।
‘ওই যুবকের দাফন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী করা হবে। নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হবে বলেও জানান ওই কর্মকর্তা’।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ইসমত আরা বলেন, নিহত যুবক ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হবে। পরীক্ষার ফলাফল এলে বলা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না।
তিনি আরো বলেন, আপাতত ওই বাড়িতে লাল পতাকা দেয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের হোম কোয়রেন্টাইনে থাকার নির্দেশ দেয় হয়েছে।
আরো জানতে………
কালীগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘শ্বাসকষ্টে’ বৃদ্ধের মৃত্যু