তোমার অপেক্ষায়, তুলোশী চক্রবর্তী

তোমার অপেক্ষায়
——+-+——++—
তখন থেকেই ভাবনা শুরু
যখন তুমি ধরেছিলে হাত,
ঘুমহীন চোখেই তাই কেটে যায়
আমার প্রতিটি গভীর রাত,

না পেলে তোমার সাড়া,
ওগো আমি ভেবে ভেবে হোইযে দিশাহারা,

কখন যে তুমি আসবে ঘরে ?
ঘড়ির দিকে তাঁকাই আমি বারে বারে,

অপেক্ষা করি শুনবো কখন ঘরে ফিরে তুমি বিশ্রামরত
তখন আর থাকবেনা ভাবনা সেই রাতের মতো।

রাত একটা বেজে গেলেও যখন তোমায় অনলাইনে ব্যস্ত দেখি…
হৃদস্পন্দন টা কতোটা বেড়ে যায়,সেটা তুমি আর বুঝবে কি?

জানি বিভেদে ছেয়ে গেছে চারদিক
তবুও তোমার প্রেমে হারাই দিকবিদিক,

তবু রাগ তো আমি করি নাকো একটি মুহুর্ত,
একটু খোঁজ নিলেই তো যাই ভুলে দুঃখ শত শত।

 

 

লেখকঃ-তুলোশী চক্রবর্তী, কোচবিহার।

 

আরো কবিতা পড়ুন….

এলোমেলো স্বপ্ন

তোমারই তুমি

তোমার দুষ্টু বাঁকা হাসিটায়

হেমন্তেরই প্রাক্কালে

অবলা